কাঞ্চনমালার পূর্ব বাজার এলাকায় বৃষ্টির জল জমে  ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর

Jul 13, 2026

কাঞ্চনমালার পূর্ব বাজার এলাকায় বৃষ্টির জল জমে ক্ষতিগ্রস্ত একাধিক বাড়িঘর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃমৌসুমী বায়ু প্রবাহের সক্রিয়তার কারণে রাজ্যের পশ্চিম জেলা সহ বিভিন্ন জেলায় গত কয়েকদিন ধরে ভারী থেকে অতি ভারী বর্ষণ হচ্ছে। বৃষ্টি হয়েছে সদর মহকুমার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন এলাকায়। এর ফলে বৃষ্টির জল পূর্ব বাজার সংলগ্ন বেশ কয়েকটি বাড়ি এবং দোকানে প্রবেশ করেছে।  সোমবার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বিক্রমনগর তহশিল অফিসের আধিকারিক এবং ডুকলি রেভিনিউ সার্কেলের ডিসিএম ।এদিকে জানা গেছে ,এই প্রথম কাঞ্চনমালা পূর্ব বাজারে বৃষ্টির জল জমলো ।এর কারণ এলাকার বাসিন্দা লিল্টু দেবনাথ তার নিজের জমিতে একটি পুকুর খনন করে ।কিন্তু পুকুর খনন করার সময় জল নিষ্কাশনের জন্য কোন প্রকার ড্রেইন নির্মাণ তিনি করেননি ।ফলে বৃষ্টির জল সংশ্লিষ্ট এলাকায় জমে এই বিপত্তি ঘটায়। বন্যার জল বাড়ি ঘরে প্রবেশ করায় একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে ।এর থেকে যেকোন সময়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।এদিকে বৃষ্টির জল কাঞ্চনমালা বাজারের একটি রেশন শপে প্রবেশ করে ব্যাপক ক্ষতি সাধন করে। এদিন প্রশাসনিক আধিকারিকরা সংশ্লিষ্ট বিষয়গুলি প্রত্যক্ষ করার পর পঞ্চায়েত প্রতিনিধি নিয়ে কাঞ্চনমালা গ্রাম পঞ্চায়েতে এক জরুরী সভায় বসেন।

বিভাগ