সঠিকভাবে জল নিষ্কাষনের ব্যাবস্থা না থাকায় জলমগ্ন হয়ে পরছে পশ্চিম জোলাইবাড়ী শিল্পী পাড়ার লোকজনেরা।

Jul 13, 2026

সঠিকভাবে জল নিষ্কাষনের ব্যাবস্থা না থাকায় জলমগ্ন হয়ে পরছে পশ্চিম জোলাইবাড়ী শিল্পী পাড়ার লোকজনেরা।

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃমন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত ডাকডোল পিটিয়ে নিজ সামাজিক মাধ্যমে উন্নয়নের গল্প লেখলেও বাস্তবে ভিন্ন চিত্র লক্ষ্যকরাযায়।  মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ২০২৩ শের নির্বাচনে জয়ীহবার পূর্বে জোলাইবাড়ী বিধানসভাকেন্দ্রকে মডেল বিধানসভা হিসাবে গরেতুলার কথাবললেও দেখাযায় মন্ত্রীর বিধানসভাএলাকায় পশ্চিম জোলাইবাড়ী শিল্পী পড়ার বসবাসকারী লোকজনেরা সামান্য বৃষ্টিতে জলমগ্ন হয়ে পরছে। বিলোনিয়া জোলাইবাড়ী নতুন রাস্তা নির্মানে সঠিকভাবে জলনিষ্কাষনের  ব্যাবস্থা নাথাকায় এলাকাবাসীরা আজকের দিনে কষ্টের সন্মুখিন হতেহচ্ছে।  জলের প্রভাবে অনেকজনের ঘরবাড়ী নষ্টের পথে।  স্থানীয় লোকজনেরা জানান এইজমগ্ন রাস্তা দিয়ে বিদ্যালয়, হাসপাতাল ও বাজারে যেতে লোকজনদের বিশেষ অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে। স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধি ও ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্তকে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি।  তাই স্থানীয় লোকজনেরা নিজেদের যাতায়ত ও বসবাস করার সুবিধার্থে রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আবেদন করেন।  সোমবার স্থানীয় লোকজনেরা সংবাদ মাধ্যমের দারস্তহয়ে নিজেদের কষ্টের কথা জনসন্মুখে তুলেধরেন।  এখন দেখার বিষয় এলাকার লোকজনের সুবিধার্থে প্রসাশন কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।

বিভাগ