ইরানের আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

Jul 14, 2026

ইরানের আরও কঠোর হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ইরানের আরও কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি বলেছেন, আলোচনার সুযোগ এখনো রয়েছে। এ ছাড়া হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র নিচ্ছে বলেও দাবি করেন তিনি।স্থানীয় সময় সোমবার (১৩ জুলাই) রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) মানেনি। ’ তার দাবি, যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের কারণে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারেনি, যা হলে ইসরাইলের অস্তিত্ব হুমকির মুখে পড়ত।ট্রাম্প বলেন, ‘আজ রাতে আমরা তাদের ওপর খুব কঠোরভাবে হামলা চালাব। আগামীকালও একইভাবে হামলা হবে। তারা এর বিরুদ্ধে কিছুই করতে পারবে না।’ তিনি আরও বলেন, ‘তাদের হাতে কার্যত কিছুই নেই। বড় বড় কথা বলা ছাড়া তাদের আর কিছু করার নেই।’ সাক্ষাৎকারের কিছুক্ষণ পরই যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, প্রেসিডেন্টের নির্দেশে টানা তৃতীয় রাতের মতো ইরানে নতুন করে হামলা শুরু করেছে মার্কিন বাহিনী।

বিভাগ

সর্বশেষ খবর