নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ভবিষ্যতে ভারত সুস্থায়ী উৎপাদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং। বস্ত্র সেক্টরে ভারতের ক্রমবর্ধমান স্বনির্ভরতা প্রসঙ্গে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, "সারা বিশ্ব এখন সুস্থায়ী তন্তু, বস্ত্র এবং সামগ্রিক স্থায়িত্বের ওপর গুরুত্ব দিচ্ছে। বর্তমানে আমরা 'জিরো ওয়াটার ফুটপ্রিন্ট', 'জিরো কার্বন ফুটপ্রিন্ট' এবং 'আপসাইক্লিং'-এর মতো বিষয়গুলোর ওপর বিশেষ নজর দিচ্ছি।"তিনি আরও বলেন, "ভারতীয় পণ্য বিশ্বের বিভিন্ন বাজারে পৌঁছে যাচ্ছে। আগামী দিনগুলোতে ভারত একটি সুস্থায়ী উৎপাদন কেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে এবং দেশের পাশাপাশি বিশ্বজুড়ে পণ্য সরবরাহ করবে। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া 'ভারত টেক্স' আয়োজনে প্রায় ১২৭টি দেশের অংশগ্রহণের আশা করা হচ্ছে। ভবিষ্যতে 'ভারত টেক্স' বিশ্বের অন্যতম প্রধান শিল্প-ইভেন্ট হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।"