৯১ জন একাদশ শ্রেণির ছাত্রছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দিল বাবা লোকনাথ সেবাশ্রম সংস্হা

Jul 14, 2026

৯১ জন একাদশ শ্রেণির ছাত্রছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দিল বাবা লোকনাথ সেবাশ্রম সংস্হা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃধর্মীয় কাজের পাশাপাশি সেবাই ধর্ম এই বার্তা কে সামনে রেখে ছাত্রছাত্রীদের সহযোগিতায় এগিয়ে এলো রাজধানীর লোকনাথ সেবা আশ্রম সংস্থা ।এদিন লোকনাথ মন্দিরে সংস্থার পক্ষ থেকে মেধাবী কিন্তু আর্থিকভাবে অসচ্ছল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং সিবিএসসি বোর্ডের অন্তর্গত ৩০টি বিদ্যালয়ের মোট ৯১ জন ছাত্র ছাত্রীকে পাঠ্যপুস্তক বিচরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার সভাপতি সঞ্জয় পাল, আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার ,কর্পুরেটর রত্না দত্ত ,মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষা সঞ্চিতা রিয়াং সহ অন্যান্যরা ।এই অনুষ্ঠানে ৩০টি বিদ্যালয়ের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ২০ জন ,বাণিজ্য বিভাগের ৩ জন এবং কলা বিভাগের ৬৮ জন ছাত্রছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। বাবা লোকনাথ সেবাশ্রম সংস্থার এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার।

 

বিভাগ

সর্বশেষ খবর