ট্রাফিক পুলিশের চক্ষু শিবির  ঘিরে ব্যাপক সারা, রাজ্যে যান দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাচ্ছে -ডিজিপি

Jul 14, 2026

ট্রাফিক পুলিশের চক্ষু শিবির ঘিরে ব্যাপক সারা, রাজ্যে যান দুর্ঘটনার সংখ্যা হ্রাস পাচ্ছে -ডিজিপি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃমঙ্গলবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে ত্রিপুরা ট্রাফিক পুলিশের উদ্যোগে বেসরকারি যানচালক এবং সহচালকদের জন্য একটি বিশেষ চক্ষু শিবিরের আয়োজন করা হয় ।এই চক্ষু শিবিরে উপস্থিত ছিলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর ,পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক ,জেলার ট্রাফিক সুপার কান্তা জাঙ্গীর সহ অন্যান্যরা ।এই বিশেষ চক্ষু পরীক্ষা শিবিরের উদ্বোধন করেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকর। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্তের বেসরকারি মোটর শ্রমিকরা অংশগ্রহণ করেন। এদিন এই অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য পুলিশের মহা নির্দেশক তথ্য দিয়ে জানান, রাজ্যে যান দুর্ঘটনা হ্রাস পাচ্ছে ।২০২৪ সালে রাজ্যে ৫৭৮ টি যান দুর্ঘটনা ঘটেছিল ।২০২৫ সালে যান দুর্ঘটনার সংখ্যা কমে দাঁড়ায় ৫২৭ এ।তিনি জানান ,এর মুখ্য কারণ হলো ট্রাফিক পুলিশ এডুকেশন, এনফোর্সমেন্ট, ইমার্জেন্সিকেয়ার প্রভৃতি ক্ষেত্রে বিশেষ নজর দিয়ে কাজ করে চলছে ।তিনি আরো জানান ,এই চক্ষু শিবির প্রয়াস এবং ট্রাফিক পুলিশের মাধ্যমে আয়োজন করা হয়েছে।এই অনুষ্ঠান প্রসঙ্গে পশ্চিম জেলার এসপি ট্রাফিক কান্তা জাঙ্গীর জানান ,চক্ষু পরীক্ষার পর বেসরকারি মোটর চালকদের প্রয়োজন অনুসারে লেন্স এবং অন্যান্য সামগ্রী প্রদান করা হবে ।তিনি আরো জানান ,অদূর ভবিষ্যতে বেসরকারি যানচালকদের জন্য নিয়মিতভাবে এই ধরনের চক্ষু শিবিরের উদ্যোগ নিতে চলছে রাজ্য পুলিশের ট্রাফিক ইউনিট।

বিভাগ

সর্বশেষ খবর