নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ফের রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবি তথা এজিএমসি থেকে উধাও এক চিকিৎসাধীন রোগী । নিখোঁজ রোগীর নাম অর্জুন ঝড়া। বাড়ি খোয়াই মহকুমার লংকা পুরা এলাকায় ।জানা গেছে, গত ১০ জুলাই সকালে বাড়িতেই কোন একটি বিষয় নিয়ে স্ত্রী ,পুত্র এবং পুত্রবধূর সাথে মতপার্থক্য সৃষ্টি হয় ৬৫ বছরের অর্জুন ঝড়ার ।এতে রাগ এবং অভিমানের বসে এসিড পান করে ফেলেন তিনি। বিষয়টি টের পাওয়ার পর সাথে সাথে তাকে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় অর্জুন ঝড়াকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।জিবি হাসপাতালে মেডিসিন বিভাগের কিরিট বিক্রম ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসা পরিষেবায় বেশ কিছুটা ভালো হয়ে উঠেছিলেন এই বৃদ্ধ। মঙ্গলবার রাতে চিকিৎসক তার জন্য ঔষধ লিখে দেন। তার পুত্রবধূ বুধবার সকালে ঔষধ কিনতে জিবি বাজারে যান। মেডিসিন বিভাগে তখন সিকিউরিটি গার্ড ছিল। অর্জুন ঝড়ার পুত্রবধূ ঔষধ কিনে হাসপাতালে এসে দেখেন নির্দিষ্ট ব্যাডে রোগী নেই ।সাথে সাথে তিনি প্রহরারত সিকিউরিটি গার্ড এর কাছে রোগী সম্পর্কে জানতে চান ।অভিযোগ মোবাইলে ব্যস্ত সিকিউরিটি গার্ড তাকে জানান ,আপনাদের রোগী আপনারাই জানেন ।এদিন নিখোঁজ অর্জুন ঝড়ার পুত্র এই কথা জানান।এদিন পরিবারের লোকজনেরা জিবি হাসপাতাল তন্ন তন্ন করে খুঁজেও নিখোঁজ হয়ে যাওয়া অর্জুন ঝড়াকে খুঁজে পাননি ।পরে বিষয়টি তারা জিবি ফাঁড়ির পুলিশকে জানান। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হাসপাতাল থেকে চিকিৎসাধীন রোগী নিখোঁজের ঘটনায় জিবি হাসপাতাল জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।