যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দেবে রাজ্য মহিলা কংগ্রেসের প্রতিনিধি দল

Jul 15, 2026

যন্তর মন্তরের কর্মসূচিতে যোগ দেবে রাজ্য মহিলা কংগ্রেসের প্রতিনিধি দল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    মহিলা সংরক্ষণ বিল তথা নারী শক্তি বন্ধন অধীনিয়ম ২০২৩ কার্যকরীর লক্ষে ব্যাপক আন্দোলন গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছে সর্বভারতীয় মহিলা কংগ্রেস ।এই লক্ষ্যে আগামী ২১ জুলাই দিল্লির যন্তর মন্তর প্রাঙ্গনে এক আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। সারা দেশের বিভিন্ন প্রদেশ থেকে মহিলা কংগ্রেস কর্মী সমর্থকরা এই আন্দোলে অংশগ্রহণ করবেন ।   এর অঙ্গ হিসেবে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দলও আগামী ২১ জুলাই যন্তর মন্তর প্রাঙ্গনে অনুষ্ঠিত আন্দোলন সূচিতে অংশগ্রহণ করবে। এই উপলক্ষে ১৫ সদস্যের রাজ্য মহিলা কংগ্রেসের এক প্রতিনিধি দল আগামী সপ্তাহে দিল্লি অভিযানের লক্ষ্যে রাজ্য ত্যাগ করবে। বুধবার কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী ।তিনি জানান ,মহিলা সংরক্ষণ বিল ২০২৩ সংসদের ৫৪৩ টি আসনের নিরিখেই দ্রুত কার্যকর করতে হবে ।আগামী ২০ জুলাই সংসদে বাদল অধিবেশন শুরু হচ্ছে । বাদল অধিবেশনেই এই বিল কার্যকরীর সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।সাংবাদিক সম্মেলনে রাজ্য মহিলা কংগ্রেস সভা নেত্রী জানান ,সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহিলা সংরক্ষণ বিল প্রসঙ্গে মন্তব্য করে বলেন, কংগ্রেস মহিলা সংরক্ষণ বিলের ভ্রুণ হত্যা করেছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী।

বিভাগ