ভারতীয় রেলে যুক্ত নতুন অধ্যায়, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা প্রধানমন্ত্রীর

Jul 17, 2026

ভারতীয় রেলে যুক্ত নতুন অধ্যায়, দেশের প্রথম হাইড্রোজেন ট্রেনের যাত্রার সূচনা প্রধানমন্ত্রীর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃভারতীয় রেলের ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। শুক্রবার ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি হাইড্রোজেন-চালিত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৮৯ কিলোমিটার দীর্ঘ জিন্দ-সোনিপত রুটে চলবে এই ট্রেন। এ দিন জিন্দ স্টেশন থেকেই ট্রেনটিকে যাত্রা শুরুর সবুজ সঙ্কেত দেখান প্রধানমন্ত্রী। ভারতে এই প্রথম হাইড্রোজেন ফুয়েল সেল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। এই প্রযুক্তিতে হাইড্রোজেন ফুয়েল সেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা হবে, যা ডিজেলচালিত ট্রেনের তুলনায় অনেক বেশি পরিবেশবান্ধব। অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উপস্থিত ছিলেন।রেলমন্ত্রী বলেন, "আজ একটি ঐতিহাসিক দিন, দেশে হাইড্রোজেন প্রযুক্তি বিকাশে দেশের নেতৃত্বের কারণে আমরা একটি বিশাল প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছি। ভারত এখন সেই দেশগুলির মধ্যে অন্যতম, যাদের কাছে হাইড্রোজেন চালিত ট্রেন উৎপাদনের সম্পূর্ণ প্রযুক্তি রয়েছে।"