হাইড্রোজেন ট্রেন মেড-ইন-ইন্ডিয়ার সবথেকে বড় উদাহরণ : প্রধানমন্ত্রী

Jul 17, 2026

হাইড্রোজেন ট্রেন মেড-ইন-ইন্ডিয়ার সবথেকে বড় উদাহরণ : প্রধানমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃহরিয়ানায় হাইড্রোজেন-চালিত রেলের উদ্বোধনের পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,‘হাইড্রোজেন ট্রেন মেড-ইন-ইন্ডিয়ার সবথেকে বড় উদাহরণ। হাইড্রোজেন ট্রেনের জন্য আগামী দিনে অনেক কারখানা হবে তাতে কর্মসংস্থান বাড়বে। আগে ৭০ শতাংশ ট্রেন চলত ডিজেলে। এখন ৯৯% ট্রেন চলে বিদ্যুতে। জ্বালানির সঙ্কট হলেও ট্রেন চলাচলে কোনও অসুবিধা হয়নি।প্রধানমন্ত্রী মোদী বলেন, "ভারতীয় রেলের আধুনিকীকরণের পথে এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের জন্য আমি আপনাদের সকলকে এবং সমগ্র দেশকে অভিনন্দন জানাই। হরিয়ানাও রেল ও মহাসড়ক প্রকল্প, ঐতিহ্য সংরক্ষণ উদ্যোগ এবং দুটি নতুন মেডিকেল কলেজ-সহ ১৪,০০০ কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়ন প্রকল্প পেয়েছে। ভিওয়ানির পণ্ডিত নেকি রাম শর্মা মেডিকেল কলেজ এবং নারনৌলের রাও তুলা রাম হাসপাতালের সঙ্গে মহর্ষি চ্যবন মেডিকেল কলেজ রাজ্যের স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করবে এবং তরুণদের ডাক্তার ও চিকিৎসা পেশাজীবী হওয়ার জন্য নতুন সুযোগ তৈরি করবে। এই প্রকল্পগুলির জন্য আমি হরিয়ানার আমার সকল ভাই ও বোনদের আন্তরিক অভিনন্দন জানাই।"