নিউস ত্রিপুরা প্রতিনিধিঃমাছ ও মাংসের মূল্য আকাশ ছোঁয়া হওয়ায় পোল্ট্রি ডিমের উপরেই খাওয়া খাদ্যে বেশি ঝোঁক গরিবদের ।আর এই পোল্ট্রি ডিমের দাম এখন হু হু করে বেড়ে চলছে। দোকান থেকে খুচরো কিনতে গেলে কোন কোন ক্ষেত্রে পোল্ট্রি ডিমের হালি ৪০ টাকাও পড়ছে। ডিমের মূল্য বৃদ্ধি পাওয়ায় রসনা তৃপ্তির ক্ষেত্রে পেটে হাত পড়ছে গরিবদের। কারণ কিছুদিন আগেও এক হালি ডিমের মূল্য ছিল ২৮ থেকে ৩০ টাকা ।এখন তা বেরিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে ৩৮ থেকে ৪০ টাকা ।ডিমের মূল্যবৃদ্ধির নেপথ কারণ জানতে চাওয়া হলে এদিন মহারাজগঞ্জ বাজারের পাইকারি ডিম ব্যবসায়ীরা জানান ,ডিমের জন্য অন্ধ্রপ্রদেশ এবং পাঞ্জাবের উপর নির্ভর করে থাকতে হয় রাজ্যকে। কারণ রাজ্যের ডিম উৎপাদন তেমন একটা নেই ।এই অবস্থায় উৎসেই ডিমের দাম বৃদ্ধি পেয়েছে। প্রতি কার্টুন ডিমে ২০০ টাকা করে বৃদ্ধি পেয়েছে। সেই নিরিখে প্রতি পাতা ডিমে বৃদ্ধি পেয়েছে ৩০ টাকা করে এবং প্রতি হালি ডিমে দাম বেড়েছে ৪ টাকা করে ।এদিন মহারাজগঞ্জ বাজারের এক ডিম ব্যবসায়ী জানান ,এই হিসেব পাইকারি ক্ষেত্রে। খুচরো ডিম বিক্রির ক্ষেত্রে এই দাম আরো বেশি বলে জানান তিনি।এদিকে জানা গেছে রাজ্যে পোল্ট্রির ডিম উৎপাদনে তেমন একটা সাড়া পাওয়া যাচ্ছে না। কর্তৃপক্ষ মানে পশুপালন দপ্তরের ভূমিকাই এর জন্য দায়ী।দপ্তর ডিম উৎপাদনে সংশ্লিষ্ট পশু পালকদের প্রয়োজনীয় উৎসাহ ও সাহাজ্য করছেনি। অথচ প্রতিমাসে ৮-১০ টি করে রাজ্যভিত্তিক ,জেলা ভিত্তিক এবং মহাকুমাভিত্তিক পর্যালোচনা বৈঠক করে চলছে দপ্তর ।এই বৈঠকগুলি মূলত প্রচার ছাড়া কাজের কাজ কিছুই হচ্ছে না বলেও বিভিন্ন মহলের অভিমত।