নিউস ত্রিপুরা প্রতিনিধিঃজনগণনা ২০২৭-এর প্রস্তুতির অংশ হিসেবে আজ অনলাইনে Self-Enumeration (স্ব-গণনা) প্রক্রিয়ায় অংশ নিয়ে নিজের তথ্য নথিভুক্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।আগামী ১ আগস্ট, ২০২৬ থেকে দেশব্যাপী জাতীয় জনগণনা শুরু হবে। এর আগে ১৭ জুলাই থেকে ৩১ জুলাই, ২০২৬ পর্যন্ত চলবে Online Self-Enumeration পর্ব। এই সময়ে নাগরিকরা নির্ধারিত সরকারি পোর্টালে প্রবেশ করে নিজের এবং পরিবারের তথ্য নিজেরাই নিবন্ধন করতে পারবেন।এই উপলক্ষে সকল নাগরিককে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে স্ব-গণনা সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। সঠিক ও নির্ভুল তথ্য প্রদান করলে দেশের জনগণনার তথ্যভাণ্ডার আরও নির্ভরযোগ্য হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।