নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
বিরোধী দলনেতার "ইডিয়ট" মন্তব্য নিয়ে রাজনৈতিক এবং প্রশাসনিক তরজা শুরু হয়েছে ।বিষয়টি নিয়ে এদিন এক প্রকার নিরবই থাকলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক ও মুখ্যমন্ত্রী। সরকার এবং প্রশাসনের এই ধরনের নীরব ভূমিকায় ক্ষুব্ধ অল ইন্ডিয়া সার্ভিসেস এসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা।
বিলোনিয়ার চোত্তাখলায় জেলা পুলিশ আধিকারিক কে উদ্দেশ্য করে বিরোধী দলনেতার "ইডিয়ট" উক্তি রাজ্য রাজনৈতিক এবং প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এদিন রাজ্য পুলিশের এক অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিষয়টি নিয়ে এক প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী জানান ,সরকারে না থেকেও তারা যেভাবে কথা বলেন ও সরকারে থাকাকালীন সময়ে ত্রিপুরাকে কিভাবে কুলুষিত করেছেন তা সবার জানা। চোত্তাখলার ঘটনায় তাদের ফানুস ফেটে গেছে ।যেভাবে পুলিশকে "ইডিয়ট" ইত্যাদি বললেন ও বলার যে ধরন প্রকাশ করলেন তাতে মনে হয় ক্ষমতায় না থাকলেও তারা আস্ফালন করছেন। সাধারণ মানুষ তা দেখছেন ।নিজেদের পরিচয় নিজেরাই তারা দিচ্ছেন বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী
সংশ্লিষ্ট বিষয় নিয়ে ধরি মাছ না ছুই পানি'র মতো ভূমিকা গ্রহণ করে চলছেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অনুরাগ ধ্যানকরও ।এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে রাজ্য পুলিশের মহা নির্দেশক জানান ,বিষয়টি নিয়ে তিনি কিছু বলতে চান না ।তিনি বলেন ,তার পুলিশ আধিকারিকরা পেশাগত দায়িত্ব পালন করছেন ।বিরোধী দলনেতা দক্ষিণ জেলার এসপির বিরুদ্ধে তদন্তের দাবী করেছেন -এই প্রশ্নের উত্তরেও নীরব ভূমিকায় গ্রহণ করেন রাজ্য পুলিশের ডিজি।
এদিকে বিরোধী দলনেতার ইডিয়ট ইস্যুতে রাজ্য সরকার এবং রাজ্য প্রশাসন নিরব ভূমিকা পালন করায় অল ইন্ডিয়া সার্ভিসেস এসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখার পদাধিকারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।উল্লেখ্য, দক্ষিণ জেলার পুলিশ সুপারকে বিরোধী দলনেতা জিতেন চৌধুরীর এই মন্তব্য কে কেন্দ্র করে বিরোধী দলনেতার নিঃশর্ত ক্ষমা দাবি করেছে আইএএস ,আইপিএস এবং আই এফ এফ অ্যাসোসিয়েশনগুলির যৌথ সংগঠন অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশনের ত্রিপুরা রাজ্য শাখা ।