স্কুলে যাওয়ার পথে নাবালিকা ছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে গাড়ির চালক গ্রেপ্তার, মূল অভিযুক্ত পলাতক

Jul 18, 2026

স্কুলে যাওয়ার পথে নাবালিকা ছাত্রী অপহরণ ও ধর্ষণের অভিযোগে গাড়ির চালক গ্রেপ্তার, মূল অভিযুক্ত পলাতক

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

খোয়াই থানাধীন পশ্চিম চেবরি গ্রাম পঞ্চায়েতের নন্দন পল্লী এলাকায় এক নবম শ্রেণির নাবালিকা স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দিনের আলোয় স্কুলে যাওয়ার পথে এক ছাত্রীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে এই নৃশংস ঘটনার অভিযোগে এলাকাজুড়ে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে মহিলা থানার পুলিশ। তবে অভিযোগের মূল অভিযুক্ত এখনও অধরা। জানা যায়,     শুক্রবার সকাল আনুমানিক সাড়ে ১০ টা নাগাদ নন্দন পল্লী এলাকার এক নবম শ্রেণির ছাত্রী বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে রওনা হয়। অনুকূল ঠাকুরের আশ্রম সংলগ্ন এলাকায় পৌঁছাতেই একটি গাড়িতে থাকা দুই যুবক জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর চলন্ত গাড়ির মধ্যেই রাজেশ দেবনাথ নামে এক যুবক ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। কিছুক্ষণ পর অভিযুক্তরা তাকে রাস্তার পাশে নামিয়ে দিয়ে পালিয়ে যায়।মানসিকভাবে ভেঙে পড়া ওই ছাত্রী পরে রাস্তায় একটি অটোরিকশা থামিয়ে চালকের কাছে সাহায্য চান। অটোচালক ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে নিয়ে মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগের ভিত্তিতে দ্রুত তদন্তে নামে পুলিশ। তদন্ত চলাকালীন গাড়ির চালক আশীষ দেবনাথকে গ্রেপ্তার করা হয়। তবে অভিযোগের মূল অভিযুক্ত রাজেশ দেবনাথ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে।

বিভাগ

সর্বশেষ খবর