সংগঠন কে পুনর্জীবিত করে পূর্বের জায়গায় ফিরিয়ে আনতে এলাকার কর্পোরেটেরদের সাথে বৈঠক করলেন ৪ বড়জলার বিজেপির নব নিযুক্ত মন্ডল সভাপতি রাজীব ঘোষ ।সম্প্রতি তাকে মন্ডল সভাপতি হিসেবে দল মনোনীত করেছে। মন্ডল নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
সভাপতি হিসেবে নিযুক্ত হওয়ার পর এদিনই প্রথমবারের মত সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। নতুন মণ্ডল সভাপতি রাজীব ঘোষ জানান ,তিন দিন ধরেই বিভিন্ন স্তরের নেতৃবৃন্দদের সাথে কথাবার্তা চলছে। ইতিমধ্যেই শক্তি কেন্দ্র এবং বুথ কমিটির সভাপতিদের সাথে বৈঠক হয়েছে। তাদের কাছ থেকে সাংগঠনিক পরিস্হিতি জেনেছেন। শনিবার বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কর্পোরেটরদের সাথে বৈঠক হয়েছে ।রবিবার বিধানসভা কেন্দ্রের পঞ্চায়েত প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন।তিনি জানান সকলকে সাথে নিয়ে দলকে আবির চাঙ্গা করে তোলার কাজ শুরু করবেন তিনি ।দল কে বর্জলা বিধানসভা কেন্দ্রে আগের মত শক্তিশালী করাই তার প্রধান লক্ষ্য বলে জানান মন্ডল সভাপতি রাজীব ঘোষ।