নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
প্রয়াত রাজ্যের নাট্য আন্দোলনের অন্যতম পুরোধা তথা বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মানিক লাল দত্ত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর ।তাঁর অকাল প্রয়াণে শোকস্তব্ধ রাজ্যের সাংস্কৃতিক মহল।
প্রয়াত রাজ্যের বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব মানিক লাল দত্ত। মৃত্যু কালের তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর ।শনিবার সকালে রাজধানীর এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।বিশিষ্ট নাট্যকারের পাশাপাশি একজন বিশিষ্ট শিক্ষক ছিলেন তিনী।তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজ্যের বুদ্ধিজীবী মহল এবং সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে আসে। শনিবার দুপুরে প্রয়াত বিশিষ্ট নাট্যকার মানিক লাল দত্তের মৃতদেহ রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে নিয়ে আসা হয় ।সেখানে বহু সাংস্কৃতিক কর্মী এবং বুদ্ধিজীবী মহল প্রয়াত মানিক লাল দত্তকে শেষ শ্রদ্ধা জানান ।বিশিষ্ট নাট্যকার মানিক লাল দত্তের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন রাজ্যের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সপন নন্দী ।তিনি বলেন, প্রয়াত মানিক লাল দত্ত দীর্ঘদিন ধরে রাজ্যের সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন ।বিভিন্ন সামাজিক সংস্থার সাথেও যুক্ত ছিলেন তিনি ।নাটক অন্ত প্রাণ ছিল তাঁর ।রূপম নাট্যগোষ্ঠীর আজীবন সদস্য ছিলেন প্রয়াত মানিক লাল দত্ত ।এই বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বের অভাব এবং অবদান রাজ্যের নাট্যকর্মীরা সর্বদা অনুভব করবেন বলে জানান তিনি
প্রয়াত মানিক লাল দত্তের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ কমিটির ভাইস চেয়ারম্যান তথা রাজ্য বিজেপি প্রবক্তা সুব্রত চক্রবর্তী বলেন, নাট্য ব্যক্তিত্বের সাথে সাথে বিশিষ্ট শিক্ষকও ছিলেন তিনি ।ছাত্রজীবনে তার বাংলা শিক্ষক ছিলেন মানিক লাল দত্ত। তিনি বাচিক শিল্পীও ছিলেন। সুব্রত চক্রবর্তী আরো জানান, তার মৃত্যুতে রাজ্যের সংস্কৃতি চর্চায় অপূরণীয় ক্ষতি হলো।
এদিন রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে প্রয়াত নাট্য ব্যক্তিত্বকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের বিশিষ্ট সংবাদপত্র সম্পাদক সমীরণ রায় সহ অন্যান্যরা।