ডিজিপি ইস্যুতে বিজেপি দল এবং মুখ্যমন্ত্রী প্রশ্নবিদ্ধ -বিরোধী দলনেতা

Jul 21, 2026

ডিজিপি ইস্যুতে বিজেপি দল এবং মুখ্যমন্ত্রী প্রশ্নবিদ্ধ -বিরোধী দলনেতা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃরাজ্য পুলিশের মহা নির্দেশকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তর্জার লড়াই শুরু হয়ে গেছে। সোমবারই এই ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছিলেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী ।পাশাপাশি গত সাড়ে আট বছর ধরে রাজ্য প্রশাসনের অস্থিরতাকেও এই ঘটনির জন্য দায়ি করেন তিনি ।বিরোধী দলনেতার এই মন্তব্য নিয়ে সোমবারই প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাজ্য বিজেপি সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায় ।সংশ্লিষ্ট বিষয়টিকে কেন্দ্র করে মঙ্গলবার সামাজিক মাধ্যমে এক প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিরোধী দলনেতা ।এদিন তিনি দ্যর্থহীন ভাষায় জানান, রাজনৈতিক কারণ জনিত ঘটনায় প্রশ্ন তুলে সিপিআইএম দল ।যেখানে কোন রাজনীতি নেই সেখানে দল এই ধরনের প্রশ্ন তোলে না ।এই ধরনের স্বভাব বিজেপি দলের রয়েছে বলে জানান তিনি। বিরোধী দলনেতা আরো জানান ,ডিজিপি ইস্যুতে বিজেপি দল এবং দলের মুখ্যমন্ত্রী আজ প্রশ্নবিদ্ধ। রাজ্যের প্রত্যেকটি মানুষ এই ঘটনা নিয়ে আঙ্গুল তুলছে ।বিরোধী দলনেতা আরো মন্তব্য করেন, নেতারা এখন পিঠ বাঁচাতেই এই ধরনের কথা বলে বেড়াচ্ছেন।প্রসঙ্গত উল্লেখ্য যে মঙ্গলবার রাজ্যের হাঠ বাজার থেকে শুরু করে অফিস আদালতে আলোচনার কেন্দ্রবিন্দু ছিল ডিজির অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। বিষয়টি নিয়ে বিভিন্ন মহল থেকে সুস্থ তদন্তের দাবি উঠেছে।

বিভাগ