খোয়াই-আগরতলা ১০৮বি জাতীয় সড়কে দীর্ঘ যানজট, সুবল সিং পাহাড়ে আটকে মন্ত্রী টিংকু রায়ের গাড়ি; দেহরক্ষীদের ঠেলতে দেখা গেল

Jul 21, 2026

খোয়াই-আগরতলা ১০৮বি জাতীয় সড়কে দীর্ঘ যানজট, সুবল সিং পাহাড়ে আটকে মন্ত্রী টিংকু রায়ের গাড়ি; দেহরক্ষীদের ঠেলতে দেখা গেল

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃখোয়াই-আগরতলা ১০৮বি জাতীয় সড়কের সুবল সিং পাহাড় এলাকায়  দীর্ঘ সময় ধরে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে সড়কে যান চলাচল কার্যত বন্ধ থাকায় শত শত যানবাহন আটকে পড়ে। দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীসহ হাজারো মানুষ।যানজটের মধ্যেই রাজ্যের মন্ত্রী টিংকু রায়ের গাড়িও আটকে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে গাড়ি এগিয়ে নিতে তাঁর দেহরক্ষীদের গাড়ি ঠেলে সহায়তা করতে দেখা যায়, আর মন্ত্রী গাড়ির ভেতরেই অবস্থান করছিলেন। ঘটনাস্থলের সেই দৃশ্য উপস্থিত অনেকের দৃষ্টি আকর্ষণ করে।দীর্ঘ সময় ধরে যান চলাচল বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তবে ঠিক কী কারণে এই যানজটের সৃষ্টি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয়দের দাবি, খোয়াই-আগরতলা জাতীয় সড়কের এই অংশে প্রায়ই যানজটের সমস্যা দেখা দেয়। দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে সড়কে স্বাভাবিক যান চলাচল নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

 

বিভাগ