রাষ্ট্রীয় শোকের কারণে কর্মসূচি বাতিল করলো ত্রিপুরার ট্রাইবাল কাস্টমারী ল কো -অর্ডিনেশন কমিটি

Jul 21, 2026

রাষ্ট্রীয় শোকের কারণে কর্মসূচি বাতিল করলো ত্রিপুরার ট্রাইবাল কাস্টমারী ল কো -অর্ডিনেশন কমিটি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃত্রিপুরা উপজাতি এলাকা সশাসিত জেলা পরিষদ গঠনের পর থেকেই রাজ্যের জনজাতি সম্প্রদায়ের অন্যতম প্রধান দাবি হল বিভিন্ন সম্প্রদায়ের জন্য কাস্টোমারী ল এর অনুমোদন ।কিন্তু বহু দশক অতিবাহিত হওয়ার পরেও একমাত্র জমাতিয়া সম্প্রদায় ছাড়া অন্য কোন সম্প্রদায়ের কাস্টমারী ল এখন পর্যন্ত অনুমোদন করা হয়নি ।অবিলম্বে বাকি ১৮টি জনজাতিগোষ্ঠীর কাস্টমারী ল অনুমোদনের দাবিতে মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী এবং এডিসি মুখ্য কার্যনির্বাহী সদস্যের নিকট ডেপুটেশন প্রদানের কর্মসূচি গ্রহণ করে ত্রিপুরা ট্রাইবেল কাস্টমারী ল কো অর্ডিনেশন কমিটি ।কিন্তু রাজ্য পুলিশের প্রধান প্রয়াত অনুরাগ ধ্যানকরের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানাতে রাজ্য সরকার মঙ্গলবার রাজ্যে রিষ্ট্রিয় শোক দিবস পালনে সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই পরিপ্রেক্ষিতে মঙ্গলবারের এই ডেপুটেশন প্রদান কর্মসূচি বাতিল করল ত্রিপুরা ট্রাইবেল কাস্টমারী ল কো অর্ডিনেশন কমিটি ।এ দিনের বাতিল হওয়া কর্মসূচি আগামী ২৭ জুলাই সোমবার পালন করবে সংগঠনটি ।এদিন সংগঠনের পক্ষে কো অর্ডিনেটর  শান্তি বিকাশ চাকমা এবং যুগ্ম কনভেনার বীরেন্দ্র ত্রিপুরা এই সংবাদ জানিয়েছেন।এদিন রাজ্যের ১৮ টি জনজাতি সম্প্রদায়ের সমাজপতিরা আগরতলার জগন্নাথবাড়ি পার্কের সামনে সমবেত হয়ে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিভাগ