নিউস ত্রিপুরা প্রতিনিধিঃপ্রয়াত প্রাক্তন পুলিশ মহা নির্দেশক অনুরাগ ধ্যান করের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবী জানালো সিপিআই দল ।দল বিশেষ করে মনে করছে ,এই দক্ষ, সৎ এবং বিনয়ী পুলিশ অফিসারের মৃত্যুর পেছনে ড্রাগসের সমস্যা ,মাফিয়া উৎপাত ,সরকারের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি প্রভৃতি বিষয়গুলি জড়িয়ে রয়েছে। এর বিরুদ্ধে কাজ করতে গিয়ে চাপে পড়ে এই ধরনের চরম সিদ্ধান্ত নিয়েছেন রাজ্য পুলিশের মহা নির্দেশক ।গোটা বিষয়টি নিয়ে রাজ্যবাসী জানতে চায় ।এর জন্য বিচার বিভাগীয় তদন্তের প্রয়োজন বলে মনে করে দল ।মঙ্গলবার সিপিআই রাজ্য পরিষদের সাধারণ সম্পাদক মিলন বৈদ্য দলের রাজ্য দপ্তর জুনু দাস স্মৃতিভবনের সামনে সাংবাদিকদের এই কথা জানান ।পাশাপাশি দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনে পুলিশের কাঁদানে গ্যাস নিক্ষেপ, লাঠিচার্জ এবং জল কামান প্রয়োগের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। এদিন সিপিআই রাজ্য সম্পাদক মিলন বৈদ্য জানান ,দলের রাজ্য পরিষদ দিল্লির সংঘটিত আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে ।উল্লেখ্য রাজ্য পুলিশের মহা নির্দেশকের রহস্যময় মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই বিচার বিভাগীয় তদন্তের দাবী জানিয়েছে সিপিআইএম এবং কংগ্রেস দল। এবার একই দাবী জানালো সিপিআই রাজ্য পরিষদ।