নিউস ত্রিপুরা প্রতিনিধিঃজর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী।বুধবার (২২ জুলাই) মেহর নিউজ এজেন্সির প্রকাশিত এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী জানিয়েছে, জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত মুওয়াফফাক সালতি বিমানঘাঁটি এবং বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।বিবৃতিতে বলা হয়, জর্ডানের মুওয়াফফাক সালতি ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর আবাসন ও কল্যাণ ভবন এবং সরঞ্জাম সংরক্ষণাগার লক্ষ্য করে সকালে ড্রোন হামলা চালানো হয়েছে।এ ছাড়া বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর বড় সরঞ্জাম গুদাম, হ্যাঙ্গার এবং ভারী সামরিক উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও মেরামতকেন্দ্র লক্ষ্য করেও ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী।তবে জর্ডান, বাহরাইন বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ দাবির সত্যতা নিশ্চিত করা হয়নি। হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কেও স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।