বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে বৈদ্যুতিক উপকেন্দ্রে মার্কিন হামলা

Jul 22, 2026

বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে বৈদ্যুতিক উপকেন্দ্রে মার্কিন হামলা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃইরানের একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত বুশেহর শহরের কাছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে মার্কিন হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।বুধবার (২২ জুলাই) ফার্স সংবাদ সংস্থাকে বুশেহর প্রদেশের নিরাপত্তাবিষয়ক উপ-গভর্নর জানিয়েছেন, বুশেহর শহরে দুটি এবং খোরমোজ এলাকার কাছে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এসব হামলায় কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি।তিনি জানান, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছে একটি বৈদ্যুতিক উপকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর বান্দার-ই গাহ গ্রামের বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বিচ্ছিন্ন হয়ে যায়। তবে প্রায় দুই ঘণ্টার মধ্যে বিদ্যুৎ সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হয়।হামলার ফলে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, সে বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।