নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ত্রিপুরার মুখ্যসচিব জে. কে. সিনহা অসুস্থ হয়ে পড়ায় তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মুখ্যমন্ত্রী দ্রুত হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।হাসপাতাল পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের জানান, মুখ্যসচিবের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে এবং উদ্বেগের কোনও কারণ নেই। তিনি বলেন, চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় চিকিৎসা চলছে এবং খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।মুখ্যসচিবের দ্রুত আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা হয়েছে।