ছাত্রদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে এন এস ইউ আই  ও যুব কংগ্রেসের বিশেষ সেমিনার

Jul 22, 2026

ছাত্রদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে এন এস ইউ আই ও যুব কংগ্রেসের বিশেষ সেমিনার

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ      ছাত্রদের বিভিন্ন সমস্যা, উচ্চশিক্ষা, কর্মসংস্থান এবং ছাত্র রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে বুধবার আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে এক বিশেষ সেমিনারের আয়োজন করে এন এস ইউ আই  এবং ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত AICC-র সদস্য বি. পি. সিং। এছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেস ওয়ার্কিং কমিটি (CWC)-র সদস্য তথা বিধায়ক সুদীপ রায় বর্মণ, ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি আশিষ কুমার সাহা এবং এন এস ইউ আই  ও যুব কংগ্রেসের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী।বক্তারা ছাত্রসমাজের বিভিন্ন সমস্যা, শিক্ষার মানোন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি এবং শিক্ষাক্ষেত্রে স্বচ্ছ ও গণতান্ত্রিক পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ছাত্রদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তারা।সেমিনারে উপস্থিত ছাত্র-ছাত্রীরাও বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের মতামত ও দাবি তুলে ধরেন। অনুষ্ঠানটি ছাত্রসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।