নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর প্রতিষ্ঠা দিবসে বাহিনীর সমস্ত জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স মাধ্যমে লিখেছেন, সিআরপিএফ জওয়ানরা সর্বদা দেশকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী মোদী সামাজিক মাধ্যমে লিখেছেন, সিআরপিএফ-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে বাহিনীর সব সদস্যকে জানাই শুভেচ্ছা। অটল সাহস ও কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠার মাধ্যমে সিআরপিএফ নিজেদের এক অনন্য উচ্চতায় প্রতিষ্ঠিত করেছে। অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা থেকে শুরু করে কঠিন পরিস্থিতিতে নাগরিকদের সেবা প্রদান— সর্বক্ষেত্রেই সিআরপিএফ-এর জওয়ানরা সর্বদা দেশকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। মাওবাদী উপদ্রব নির্মূলে তাঁদের প্রচেষ্টা বিশেষভাবে উল্লেখযোগ্য এবং তা বহু মানুষের জীবনে শান্তি ও অগ্রগতি বয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।