ড্রাগস ও তামাক মুক্ত সমাজ গঠনে সংকল্প নিয়ে এনজিও গুলিকে কাজ করতে হবে -মন্ত্রী টিঙ্কু রায়

Jul 28, 2026

ড্রাগস ও তামাক মুক্ত সমাজ গঠনে সংকল্প নিয়ে এনজিও গুলিকে কাজ করতে হবে -মন্ত্রী টিঙ্কু রায়

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ মঙ্গলবার রাজ্যের একটি বেসরকারি হোটেলে তামাক মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কর্মরত এমন সামাজিক সংগঠনগুলিকে নিয়ে রাজ্য ভিত্তিক একটি কর্মশালার আয়োজন করা হয়। ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা বা ভ্যাট এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা পরিষদ সভাধিপতি বিশ্বজিৎ শীল, রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, ভলান্টিয়ারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরার সভানেত্রী ডাক্তার শ্রীলেখা রায় প্রমূখ। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রী টিংকু রায়। বক্তব্যে ড্রাগস এবং তামাকজাত দ্রব্য সেবনের ফলে সমাজের নেতিবাচক দিকগুলির কথা তুলে ধরেন তিনি ।উদাহরণ হিসেবে মন্ত্রী জানান ,রাজ্যে এখন পর্যন্ত 4458 জন ক্যান্সার আক্রান্ত রোগী রয়েছেন। তারা সরকার থেকে প্রতি মাসে ২ হাজার টাকা করে ভাতা পাচ্ছেন ।তিনি আরো বলেন ,ত্রিপুরার মতো ছোট্ট একটি রাজ্যে এত সংখ্যক ক্যান্সার রোগীর উপস্থিতি প্রকৃতপক্ষেই চিন্তার বিষয়। এর একটা বড় অংশ তামাক জাতীয় দ্রব্য সেবনকারী ।তিনি বলেন, তাই ড্রাগস বা তামাক মুক্ত সমাজ গঠনের জন্য সামাজিক সংস্থাগুলোকে সংকল্প নিয়ে মন থেকে কাজ করতে হবে। এতে করেই নেশা মুক্ত সমাজ আমরা তৈরি করতে পারব। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বাল্যবিবাহের কুফল নিয়েও আলোচনা করেন মন্ত্রী টিংকু রায় ।তিনি বলেন ,বাল্যবিবাহ নিয়ে আমরা তেমন একটা ভাবি না ।কিন্তু বাল্যবিবাহের জন্য চাইল্ড প্রেগনেন্সি হচ্ছে ।এর থেকে অসুস্থ ছেলে মেয়ের জন্ম হয়। এদের রক্তের প্রয়োজন হয়। চাইল্ড ম্যারেজ কমে গেলেই রক্তের প্রয়োজন কমে যাবে ।তিনি বলেন, রাজ্যে ৭০ হাজার দিব্যাঙ্গজন রয়েছেন। এদের অধিকাংশই চাইল্ড ম্যারেজের জন্য।