৩ য় ব্যাটালিয়ন TSR  ও CIATS -  এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

Jul 28, 2026

৩ য় ব্যাটালিয়ন TSR ও CIATS - এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  ১৫০  তম সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষে কমলপুর মহকুমার অন্তর্গত সালেমা কচুছড়া এলাকায় অবস্থিত ৩য় ব্যাটালিয়ন TSR  ও CIATS-    এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো এক হৃদয়স্পর্শী স্বেচ্ছায় রক্তদান শিবির। মানবতার এই মহৎ উদ্যোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মোট ৬৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন, যা অসংখ্য অসহায় রোগীর জীবনে নতুন আশার আলো হয়ে উঠবে।     অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ রতিরঞ্জন দেবনাথ। উপস্থিত ছিলেন ৩য় ব্যাটালিয়ন TSR-এর কমান্ড্যান্ট বিনয় কিশোর দেববর্মা, CIATS-এর কিষান কুমার, ৩য় ব্যাটালিয়ন TSR-এর ডেপুটি কমান্ড্যান্ট ধলাই মনিমেয় চাকমা,জেলার চিফ মেডিক্যাল অফিসার করুনা কান্তি দেববর্মা-সহ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর ও নিরাপত্তা বাহিনীর একাধিক বিশিষ্ট কর্মকর্তা।  অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডিআইজি রতিরঞ্জন দেবনাথ বলেন,    "রক্তের কোনো বিকল্প নেই। একজন মানুষের দেওয়া এক ব্যাগ রক্ত অন্য একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই স্বেচ্ছায় রক্তদানই মানবতার সর্বোচ্চ সেবার অন্যতম মাধ্যম।"   তিনি আরও বলেন, ৩য় ব্যাটালিয়ন TSR শুধু নিরাপত্তা রক্ষার দায়িত্বই পালন করেনি, বরং দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক নানা কর্মকাণ্ডেও অগ্রণী ভূমিকা পালন করে আসছে।    আজ বাহিনীর উদ্যোগেই অসংখ্য অচেনা মানুষের জীবন বাঁচানোর জন্য এগিয়ে এলেন ৬৫ জন স্বেচ্ছাসেবী।