Jul 28, 2026

"এক পেয়ার মা কে নাম" স্লোগানে সাব্রুমে বৃক্ষরোপণ কর্মসূচি

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে "এক পের মা কে নাম" স্লোগানকে সামনে রেখে সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে শনিবার সাব্রুম কলেজ সংলগ্ন স্টেডিয়াম প্রাঙ্গণে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন সাব্রুম মহকুমা শাসক সুমন রক্ষিত, সাব্রুম নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারপারসন দীপক দাস এবং সাব্রুম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দেবাশীষ মজুমদার সমাজসেবী বিপুল ভৌমিক,  তাপস লোধ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অতিথিরা বৃক্ষরোপণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানো ও তার পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সবুজায়নের উদ্যোগে এগিয়ে আসতে হবে।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও পরিবেশ রক্ষায় এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে