Jul 28, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বৃষ্টির জলে চলছে জনজীবন,পাম্প থাকলেও নেই জল।উধাও পাম্প অপারেটর,পানীয় জলের অভাবে চরম ক্ষুব্ধ জনতা। ডি.ডব্লিউ.সের এই চরম খামখেয়ালিপনার ঘটনা জিরানিয়া মহকুমাধীন মান্দাই ব্লকের অন্তর্গত মাধব পাড়া এলাকায়।পাম্প অপারেটরের কর্তব্যে গাফিলতির কারণে প্রায় ২ মাস যাবত পানীয় জলের অভাবে চরম দুর্ভোগে মানুষ। ব্লকের পক্ষ্য থেকে ট্যাংকারের মাধ্যমে এক দিন জল দিলে ৭ দিন দেওয়া হয় না।তাই পানীয় জলের অভাবে ক্ষোভে ফুঁসছেন মান্দাই মাধব পাড়ার জনগণ এবং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পানীয় জলের সমস্যা সমাধানের দাবি জানান এবং সমস্যার সমাধান না হলে পাম্পে তালা ঝুলানো হুশিয়ারি দেন।
Copyright ©2026 | News Tripura