নিউস ত্রিপুরা প্রতিনিধিঃবিজেপির তীব্র সমালোচনা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। তাঁর কথায়, আসল সমস্যা আইন নয়, আপনাদের সৎ উদ্দেশ্যে নিয়ে। লোকসভায় মঙ্গলবার সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, "কোনটি শ্রেয়—এমন পরিস্থিতি যেখানে সরকার শিক্ষার্থীদের বিক্ষোভের কথা শুনে সংসদে বিল পেশ করে, নাকি এমন পরিস্থিতি যেখানে সরকার সেই বিক্ষোভ দমনে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করে?"কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের জবাবে সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব বলেন, "আমি জরুরি অবস্থার সময়টি সরাসরি দেখিনি, কিন্তু সেই সময়ের ঘটনার প্রতিধ্বনি আমরা খোদ জাতীয় রাজধানীতেই দেখেছি। আসল সমস্যা আইন নিয়ে নয়; আপনাদের উদ্দেশ্য সৎ নয়। যেদিন আপনাদের উদ্দেশ্য সৎ হবে, সেদিনই পরীক্ষা প্রক্রিয়াও স্বচ্ছ হয়ে উঠবে।"