নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ বুধবার উদয়পুর সফরে আসেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন বিজয়া রাহাত কার। গত মঙ্গলবার তিনদিনের রাজ্য সফরে আসেন তিনি। বুধবার সকালে উদয়পুরে এসে পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টারে আলোচনা সভায় অংশগ্রহণ করেন তিনি। আলোচনা সভা শুরুর আগে তিনি পলকের উদ্বোধন করেন। উনার সফরসঙ্গী ছিলেন রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা। উদয়পুরের আসলে তাকে স্বাগত জানায় গোমতী জেলার জেলা শাসক রিঙ্কু লাথের, পুলিশ সুপার অনির্বাণ দাস সহ বিভিন্ন দপ্তরে আধিকারিকরা। পঞ্চায়েত রাজ ট্রেনিং সেন্টারে ছাত্রী ও মহিলাদের সামনে আলোচনা করতে গিয়ে বলেন, নারীদের সার্বিক নিরাপত্তা, অধিকার রক্ষা এবং আইনি সুরক্ষা সুনিশ্চিত করার লক্ষ্যে মহিলাদের এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সরকার নারীদের সুরক্ষিত রাখার এবং আইনি কি কি পদক্ষেপ সংবিধানে উল্লেখ করা হয়েছে তা তুলে ধরেন। জাতীয় মহিলা কমিশন এবং রাজ্যের মহিলা কমিশন নারী এবং শিশুদের সুরক্ষিত রাখার উপর এবং আইনি পদক্ষেপ সংবিধানে যা উল্লেখ করা হয়েছে তা রক্ষার মহিলা কমিশন সব ধরনের ব্যবস্থা নেবে বলে আশা ব্যক্ত করেন।