বোধজংনগর শিল্প নগরীতে  ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এবং পাওয়ার ট্রান্সফরমার নির্মাণ কারখানার যাত্রা শুরু

Jul 29, 2026

বোধজংনগর শিল্প নগরীতে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এবং পাওয়ার ট্রান্সফরমার নির্মাণ কারখানার যাত্রা শুরু

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     জুলাই মাসের ৮ এবং ৯ তারিখ হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণের অডিটোরিয়ামে ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ ২০২৬ অনুষ্ঠিত হয় ।এই বিজনেস কনক্লেভে রাজ্য বিদ্যুৎ নিগমের সাথে ট্রান্স কোম্পানির একটি মৌ স্বাক্ষরিত  হয় । এর অঙ্গ হিসেবে বুধবার বোধজংনগর শিল্প নগরীতে ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার এবং পাওয়ার ট্রান্সফরমার নির্মাণ কারখানা যাত্রা শুরু করল। এদিন এক মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এর উদ্বোধন করেন রাজ্য বিদ্যুৎ নিগমের এমডি বিশ্বজিৎ বসু ।এদিন এই কারখানা প্রসঙ্গে সাংবাদিকদের তিনি জানান, এখন থেকে রাজ্যেই ট্রান্সফর্মার বানানো হবে ।বহি রাজ্য থেকে আর ট্রান্সফর্মার আনতে হবে না। এতে করে কর্মসংস্থান হবে ,স্কিল ডেভেলপমেন্ট বাড়বে ও অর্থনৈতিক বিকাশ ঘটবে। তিনি জানান ,এর ফলে বিদ্যুৎ পরিষেবার ট্রান্সফরমার নিয়ে রাজ্য স্বনির্ভর হবে। এদিন সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের এমডি বিশ্বজিৎ বসু জানান, কোম্পানি চালাতে গেলে অনেক সময় ক্রাশ ট্রান্স হয়ে থাকে ।বিদ্যুৎ নিগমের সাথে যুক্ত সমস্ত ঠিকেদাররাই তাদের বকেয়া টাকা পেয়ে যাবেন। কিন্তু এই বিষয়ে একটু বিলম্ব হচ্ছে ।এর মধ্যেই ঠিকেদারদের আহুত স্ট্রাইক উঠে যাবে বলেও জানান তিনি। টিএসই সিএল  এমডি আরো জানান ,সর্বত্রই একটা ট্র্যাশ থাকে। তাই এই সমস্যা হচ্ছে ।সমস্যা অচিরেই মিটে যাবে বলে জানান তিনি। উল্লেখ্য ত্রিপুরা বিদ্যুৎ নিগমের সাথে ১০০ জনেরও বেশি ঠিকেদার যুক্ত রয়েছেন। এরা গত দু'বছর ধরে তাদের কাজের বকেয়া টাকা পাচ্ছেন না বলে অভিযোগ। বিল না পাওয়ায় তারা অর্থনৈতিক দিক দিয়ে বিপর্যস্ত হচ্ছেন বলেও অভিযোগ উঠেছে। ঠিকেদারদের এই বকেয়া বিলের পরিমাণ 15 থেকে 20 কোটি টাকার উপর হবে বলে জানা গেছে। এই বকেয়া অর্থরাশি প্রদানের দাবিতে বিদ্যুৎ নিগমের সাথে যুক্ত ঠিকাদাররা ট্রাইক ডেকেছেন।

বিভাগ