মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশিত

Jul 30, 2026

মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকে বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশিত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৬ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষার ফলাফল প্রকাশিত ।এবছর বছর বাঁচাও পরীক্ষার আগে মাধ্যমিক পরীক্ষায় মোট কৃতকার্য হয়েছিলেন ২৭ হাজার৯৪ জন ।বছর বাঁচাও পরীক্ষার পর এই সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৭ হাজার ৩৩১ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৪.৭৩ শতাংশ। সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব জয়দীপ  ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলনে পর্ষদ সচিব আরো জানান ,উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 26 হাজার 504 জন। পরীক্ষায় পাশ করেছে ২১ হাজার ০২৪ জন ।বছর বাঁচাও পরীক্ষায় পাস করেছে আরো ৩৫০ জন ।ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এ বছর মোট পাস করেছে ২১ হাজার ৩৫৪ জন। এ ক্ষেত্রে পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮০ দশমিক ৬৫ শতাংশ।সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডঃ ধনঞ্জয় গণ চৌধুরী জানান ,বছর বাঁচাও পরীক্ষার মধ্য দিয়ে ২০২৬ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ।   এবছর মাধ্যমিকে ১০০ শতাংশ ছাত্রছাত্রী পাশ করেছে এমন বিদ্যালয় সংখ্যা 292 টি অপরদিকে উচ্চমাধ্যমিকে ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী পাশ করেছে এমন বিদ্যালয়ে সংখ্যা ৬৬ টি।