সংবর্ধিত নবনিযুক্ত এনএসওয়াই সভাপতি,জোড় লড়াইয়ের ইঙ্গিত দিলেন আমির হোসেন

Jul 30, 2026

সংবর্ধিত নবনিযুক্ত এনএসওয়াই সভাপতি,জোড় লড়াইয়ের ইঙ্গিত দিলেন আমির হোসেন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     ত্রিপুরা প্রদেশ এন এস ইউ আই -এর নতুন সভাপতি নিযুক্ত করা হয়েছে। সভাপতি হয়েছেন রাজ্যের জাঁদরেল ছাত্রনেতা আমির হোসেন। বৃহস্পতিবার দিল্লি থেকে রাজ্যে ফিরে এসেই কংগ্রেস ভবনে গেলে নবনিযুক্ত  রাজ্য সভাপতি আমির হোসেন কে সংবর্ধনা প্রদান করে প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা সহ অন্যান্য  নেতৃবৃন্দ। এদিন এই সংবর্ধনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পিসিসি সভাপতি জানান, আমির হোসেনকে প্রদেশ এনএসইউআই এর দায়িত্ব দেওয়ায় তিনি আনন্দিত এবং খুশি। আমির হোসেনের নেতৃত্বে ছাত্র সংগঠন সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে গোটা রাজ্যে শক্তিশালী সংগঠন গঠন করতে সক্ষম হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনিযুক্ত রাজ্য এন এস ইউ আই সভাপতি আমির হোসেন জানান ,তার উপর আস্থা রাখায় সর্বভারতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খারগে এল ও পি রাহুল গান্ধী , এন এস ইউ আই এর সর্বভারতীয় ইনচার্জ কানাইয়া কুমার সহ প্রদেশ কংগ্রেস নেতৃবৃন্দদের প্রতি তিনি কৃতজ্ঞ ।তিনি আরো জানান ,সকল অংশের ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে রাজ্যে দুর্বার আন্দোলন গড়ে তুলবেন তিনি।উল্লেখ্য দীর্ঘদিন বাদে কংগ্রেসের প্রদেশ নেতৃত্বে আরো একজন সংখ্যালঘু অংশের নেতৃত্বের আত্মপ্রকাশ ঘটল ।এর আগে রাজ্য যুব কংগ্রেস সভাপতি ছিলেন সংখ্যালঘু অংশের দাপুটে নেতা বিল্লাল মিয়া। এবার চড়ইলাম এলাকার জাঁদরেল নেতৃত্ব আমিরের নেতৃত্বে রাজ্য এন এস ইউ আই শক্তিশালী হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।