চুরি করতে এসে জিবি হাসপাতালে ধৃত এক চোর

Jul 30, 2026

চুরি করতে এসে জিবি হাসপাতালে ধৃত এক চোর

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    হাসপাতালে চুরি করতে এসে ধৃত এক চোর ।ঘটনা বৃহস্পতিবার সকালে জিবি হাসপাতালের বহির্বিভাগে। এদিন পিতাকে নিয়ে তেলিয়ামুড়া থেকে চিকিৎসার জন্য আসেন গোবিন্দ দাস। রক্ত পরীক্ষার জন্য বহিঃবিভাগের ২৫ নম্বর রুমের সামনে লাইনে দাঁড়ান তিনি। তখন এক যুবক তার পেছনের পকেট থেকে মানিব্যাগ কেড়ে নিতে চেষ্টা চালায় ।পাশের লাইনে দাঁড়ানো এক মহিলা টের পেয়ে গোবিন্দ দাস কে বিষয়টি জানালে তিনি চোরটিকে ধরে ফেলেন। জিবি হাসপাতালে আসা অন্যান্য রোগীর পরিজনরা তাকে ধরে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন। এদিন তেলিয়ামুড়া থেকে আগত গোবিন্দ দাস জানান, তার পেছনের পকেটে বোতাম থাকায় মানিব্যাগ নিয়ে যেতে পারেনি ।মানিব্যাগে পিতার চিকিৎসার জন্য বারো হাজার টাকা ছিল। জিবি হাসপাতালে এসে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়ে অনেকটাই আতঙ্কিত হয়ে পড়েন তিনি। উল্লেখ্য জিবি হাসপাতালে সম্প্রতি চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। পুলিশ এবং হাসপাতালে নিয়োজিত বেসরকারি নিরাপত্তা কর্মীদের গাফিলতির কারণেই এ সমস্ত ঘটনা ঘটছে বলে হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগীর পরিজনদের অভিমত।