অস্মিতা ত্রিপুরায় থাকতে চাইলে রাজ্য সরকার বিষয়টি চিন্তা করবে, কমনওয়েলথে জুডোয় ভারতের স্বর্ণ কন্যাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Aug 01, 2026

অস্মিতা ত্রিপুরায় থাকতে চাইলে রাজ্য সরকার বিষয়টি চিন্তা করবে, কমনওয়েলথে জুডোয় ভারতের স্বর্ণ কন্যাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ

গ্লাসগোয় ভারতের জন্য সোনার ইতিহাস রচয়িতা রাজ্যের অস্মিতা দে কে রাজ্যবাসী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ।এক প্রশ্নের উত্তরে তিনি জানান ,দীপা কর্মকারের মতো অস্মিতা যদি চায় তবে রাজ্য সরকার অস্মিতার জন্য ত্রিপুরায় ব্যবস্থা করার বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে ।তিনি জানান দীপা কর্মকারের মতো অস্মিতার এই সাফল্যেও রাজ্যের ভবিষ্যৎ প্রজন্ম অনুপ্রাণিত হবে

 

গ্লাসগোয় কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের জন্য এই প্রথম সোনা এনে দিলেন রাজ্যের কন্যা বিলোনিয়ার অস্মিতা দে। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে কানাডার হেইডি কোয়াচকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রথম ভারতীয় জুডোকা হিসেবে কমনওয়েলথ গেমসে সোনা যেতেন অস্মিতা। অস্মিতার এই বিরাট কৃতিত্বে গোটা দেশ সহ রাজ্য দারুণভাবে আলোড়িত ।শনিবার এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অস্মিতা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। দৃশ্যতই তখন মুখ্যমন্ত্রীকে বেজায় খুশি দেখাচ্ছিলো তিনি অস্মিতা কে রাজ্যবাসী এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। মুখ্যমন্ত্রী বলেন তার এই বিরাট জয়ে রাজ্যের ছেলেমেয়েরা খেলাধুলায় অনুপ্রাণিত হবে। ঠিক যেমনটা দীপা কর্মকারের সাফল্যে হয়েছিল।

 

এদিন অপর এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, অস্মিতা বর্তমানে উত্তর প্রদেশ পুলিশে কর্মরত। নিজের ভালোর কথা চিন্তা করেই এই সুযোগ বেছে নিয়েছে সে। দীপা কর্মকারের মতো অস্মিতা যদি ত্রিপুরায় থাকতে চায় তবে বিষয়টি নিয়ে রাজ্য সরকার চিন্তা ভাবনা করবে। তিনি আরো জানান ,রাজ্যে প্রচুর প্রতিভা রয়েছে। এই প্রতিভা গুলো বেরিয়ে আসবেই।

বিভাগ

সর্বশেষ খবর