নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
শান্তির জায়গা ত্রিপুরায় শিল্পপতিরা বিনিয়োগ করতে চাইছেন।কিন্তু যে বিনিয়োগ গুলি হয়েছে সেগুলোর বাস্তবায়ন সফল করে তুলতে হবে। এর জন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে ।শনিবার এজিএমসি তথা জিবি হাসপাতালের ২২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ।এই অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন বিবেক নগর এর সাথে একটি মৌ স্বাক্ষরিত হয়।
দেখতে দেখতে 22 বছর পেরিয়ে গেল এজিএমসি তথা জিবি হাসপাতালের। শনিবার এর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ।এই উপলক্ষে এজিএমসির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা ,স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, জিবি হাসপাতালের মেডিকেল সুপার ,এজিএমসির অধ্যক্ষ ,রামকৃষ্ণ মিশন বিবেকনগরের অধ্যক্ষ সহ অন্যান্যরা। এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিকশিত ভারতের সাথে পাল্লা দিয়ে এগিয়ে চলছে ত্রিপুরা। ত্রিপুরা দেশের অন্যান্য রাজ্যগুলি থেকে আইন-শৃঙ্খলা জনিত বিষয়ে অনেকটাই এগিয়ে। নিচের দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। মুখ্যমন্ত্রী বলেন ,এই অবস্থায় অনেক বিনিয়োগকারীরাই ত্রিপুরায় বিনিয়োগ করতে চাইছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান ,সম্প্রতি অনুষ্ঠিত বিজনেস কনক্লেভে ৫০০ জন উদ্যোগপতির জন্য আমরা আয়োজন করেছিলাম । ভাবা হয়েছিল এক লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে । বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ২৩ হাজার কোটি টাকা। তিনি আরো জানান ,রাজ্যে স্বাস্থ্য পরিষেবার প্রভূত উন্নতি হয়েছে। বর্তমান সময়ে প্রায় ৮০ শতাংশ রেফার কেস কমে গেছে। রাজ্যের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা জনগণকে পরিষেবা প্রদান করছেন বলেই এটা সম্ভব হয়েছে বলে মনে করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান ,২০২৫ সালের বিজনেস কনক্লেভে ৩০ হাজার কোটি টাকার মৌসাক্ষরিত হয়েছে ।এর মধ্যে আট হাজার কোটি টাকার স্বাক্ষরিত চুক্তি অনুসারে কাজ শুরু হয়ে গেছে ।২০২৬ সালেও প্রচুর মৌ সাক্ষরিত হয়েছে। এই স্বাক্ষরিত চুক্তি গুলি বাস্তবায়ন করতে হবে ।সকলকেই সংশ্লিষ্ট বিষয়ে উদ্যোগি হতে হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এই অনুষ্ঠানে রামকৃষ্ণ মিশন বিবেক নগর এর সাথে রাজ্য সরকারের একটি মৌ সাক্ষরিত হয়।