নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ
২২ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে শনিবার রাজধানীর হেরিটেজ পার্কে প্রাতঃভ্রমণকারীদের জন্য স্বাস্থ্য শিবিরের আয়োজন করল এজিএমসি তথা জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। এদিন সকাল সাতটা থেকে শুরু হয় এই স্বাস্থ্য শিবির। স্বাস্থ্য শিবিরে হেরিটেজ পার্কে আগত প্রাতভ্রমণকারীদের ব্লাড সুগার, ব্লাড প্রেসার, ওজন পরিমাপ প্রভৃতি বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিনামূল্যেই এই স্বার্থ পরীক্ষার আয়োজন করা হয় ।স্বাস্থ্য পরীক্ষা শেষে সুবিধাভোগীদের স্বাস্থ্য সঠিক রাখার জন্য বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এই স্বাস্থ্য পরীক্ষার তদারকিতে ছিলেন চিকিৎসক কনক চৌধুরী। তিনি বলেন, বর্তমান সময়ে মানুষের ওজন নিয়ন্ত্রণ রাখা এবং নিয়মিত ওজন পরিমাপ করা একান্ত জরুরী ।এর পাশাপাশি ব্লাড সুগার এবং ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখতে জনসাধারণকে উদ্যোগী হতে হবে। তিনি আরো জানান, এই তিনটি বিষয় হৃদরোগ সহ বিভিন্ন রোগ সৃষ্টির অন্যতম কারণ। তাই এই সমস্ত বিষয়গুলি নজরে রেখে চলার পরামর্শ দেন ডাক্তার কনক চৌধুরী।