“সিপিএম তাঁকে একবস্ত্রে তাড়িয়ে দিয়েছিল”, তসলিমা কলকাতায় ফেরায় লিখলেন তথাগত

Aug 02, 2026

“সিপিএম তাঁকে একবস্ত্রে তাড়িয়ে দিয়েছিল”, তসলিমা কলকাতায় ফেরায় লিখলেন তথাগত

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    “উনিশ বছর বাদে তসলিমা কলকাতায় এলেন - যেখান থেকে শয়তান সিপিএম তাঁকে একবস্ত্রে তাড়িয়ে দিয়েছিল। কেন? শুধু মুসলমান ভোটব্যাংককে তোয়াজ করার জন্য। তারপর তাদের মেধাবী ছাত্রী মমতাও একই কারণে কলকাতার দরজা তাঁর জন্য বন্ধ রেখেছিলেন।” শনিবার রাতে এক্সবার্তায় এ কথা লিখলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তসলিমার অনুষ্ঠান প্রসঙ্গে তথাগতবাবু লিখেছেন, “রবীন্দ্রসদনে যে অভ্যর্থনা পেলেন তাতে তসলিমা অভিভূত, মানুষের আবেগও বাঁধ মানছে না। বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত চলল তাঁর সম্বর্ধনা, বক্তৃতা, কবিতাপাঠ, গান। মানুষ মন্ত্রমুগ্ধের মত বসে দেখলেন, শুনলেন। একটুখানি তাল কেটেছিল যখন উনি কবি জয় গোস্বামীকে স্টেজে আসতে বললেন। বেশ কিছু মানুষ এতে বাধা দিলেন, চ্যাঁচামেচি শুরু করলেন। তাদের পুরো দোষও দেওয়া যায় না, কারণ এই জয় গোস্বামীই CAA আইনের বিরুদ্ধে মমতার সঙ্গে দাঁড়কাকের মত “ক্যা ক্যা ছি ছি” করেছিলেন।আমার লেখা ‘ভারতকেশরী যুগপুরুষ শ্যামাপ্রসাদ” এক কপি ওঁকে উপহার দিলাম।"

বিভাগ

সর্বশেষ খবর