নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রাজ্যে শারদ উৎসবের ঢাকে কাঠি পড়ে গেছে। বিভিন্ন দিকেই চলছে থিম পূজার উদ্যোক্তাদের প্রস্তুতি ।অন্যান্য বছরের মতো এবারো থিম পুজোর আয়োজন করছে জিরানিয়া মহকুমার রানীরবাজারের রয়েল ওয়েলফেয়ার সোসাইটি। রবিবার এক অনুষ্ঠানে সোসাইটির সদস্যরা পূজার থিম উন্মোচন করেন ।এই উপলক্ষে এক মেগা রক্তদান শিবির, স্বাস্থ্যশিবির এবং এলাকার দুস্থ ছাত্র-ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা প্রেসক্লাবের সভাপতি প্রণব সরকার, রামকৃষ্ণ মিশনের মহারাজ শুভানন্দ জি, ক্লাবের সভাপতি তথা বিশিষ্ট শিল্পপতি রতন দেবনাথ সহ অন্যান্যরা ।এদিন রক্তদান শিবির, স্বাস্থ্যশিবির এবং শিক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা ।এই প্রসঙ্গে এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, প্রতিবছরই রানীর বাজারের রয়েল ক্লাব জাঁকজমক পূর্ণভাবে দূর্গা পূজার আয়োজন করে থাকে।, গত বছরও রয়েল ক্লাবের পূজো মণ্ডপ এবং প্রতিমা প্রশংসার দাবি রেখেছিল। এ বছরও তারা পুজোর আয়োজন করতে চলেছে ।পূজাকে সামনে রেখে রয়েল ক্লাবের এই ধরনের সামাজিক উদ্যোগের প্রশংসা করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। উল্লেখ্য এবছর রানীর বাজারের রয়েল ওয়েলফেয়ার সোসাইটি পুজোয় তেলেঙ্গানার স্বর্ণ গিরি মন্দিরের অনুকরণে মন্ডপ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। মন্ডপসজ্জা এবং প্রতিমা নির্মাণে থাকবেন বহিরাজ্যের শিল্পীরা।