খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি যাওয়া অটো বিশ্রামগঞ্জ থানায় এলাকায় জঙ্গলে রেখে পালায় চোরেরা

Aug 02, 2026

খুমুলুঙ হাসপাতালের সামনে থেকে চুরি যাওয়া অটো বিশ্রামগঞ্জ থানায় এলাকায় জঙ্গলে রেখে পালায় চোরেরা

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ   খুমলুং খেরেংবার হাসপাতালের সামনে থেকে চুরি হওয়া টি আর ০১এম ৩৮০৫ নম্বরের অটো গাড়িটিকে গতকাল অর্থাৎ শনিবার গভীর রাতে বিশ্রামগঞ্জ নতুন পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কের পাশে রাবার বাগান থেকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। চোরের দল অটো গাড়িটিকে জাতীয় সড়কের পাশে রেখে ব্যাটারি খোলবার চেষ্টা করছিল এমন সময় বিশ্রামগঞ্জ থানা পুলিশের সামনে পড়ে যায় ঘটনাটি। বিশ্রামগঞ্জ থানার পুলিশ চোরের পেছন পেছন ধাওয়া করে গাড়িটিকে উদ্ধার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে আসে। গাড়ির মালিকের নাম শক্তি দেববর্মা। তার বাড়ি জিরানিয়া বীরেন্দ্রনগর এলাকায়। খবর পেয়ে রবিবার তারা ছুটে আসে বিশ্রামগঞ্জ থানায়। খেরেং বার হাসপাতালে ভাতিজার বউয়ের ডেলিভারি হওয়ার কথা ছিল। ভাতিজার বউয়ের জন্য ভাত নিয়ে হাসপাতালে আসে অটো দিয়ে ১০ মিনিটের মধ্যে অটো গাড়িটি চুরি হয়ে যায়

বিভাগ

সর্বশেষ খবর