নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ রবিবার বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করলো রাজধানীর দশমী ঘাট সংলগ্ন শ্রী শ্রী মা স্নেহময়ী আশ্রম ট্রাস্ট কর্তৃপক্ষ । স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডাক্তার বিশাল কুমার ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র ইন কাউন্সিল তুষার কান্তি ভট্টাচার্য ,শ্রী শ্রী মা আনন্দময়ী আশ্রম ট্রাস্টের কর্মকর্তা সহ স্থানীয় এলাকাবাসী। এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত চিকিৎসকরা বিনামূল্যে বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরামর্শ প্রদান করেন। সমাজের সর্বস্তরের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তারা জানান। এই ধরনের উদ্যোগের প্রশংসা করেন জেলাশাসক ডাক্তার বিশাল কুমার।