আর মাত্র ৭৬ দিন বাকি,মা আসছেন, কাচের মায়াজালে  দর্শক টানবে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন

Aug 02, 2026

আর মাত্র ৭৬ দিন বাকি,মা আসছেন, কাচের মায়াজালে দর্শক টানবে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     রাজ্যেও বর্ষার স্লগ ওভার চলছে ।এখনো বেশ কিছুটা দূরেই শরৎকাল। কিন্তু শরৎকাল মানেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা ।আর মাত্র ৭৬ দিন বাকি রয়েছে শারদীয়ার দুর্গা উৎসবের। এর মধ্যেই রীতিমত কোমর বেঁধে প্রস্তুতিতে নেমে পড়েছে রাজধানীর বিগ বাজেটের ক্লাবগুলো। চলছে পূজোর থিম উন্মোচন, খুঁটি পুজো এবং প্রতিমার কাঠাম খিলির ব্যবস্থাপনা। এবছর শারদ উৎসবে কাচের মায়াজাল থিমের উপর ভিত্তি করে প্যান্ডেল গড়ছে রাজধানীর কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন। ক্লাবের পূজোর বাজেট ৩০ লক্ষ টাকা। রবিবার বৈদিক মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে ক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো খুঁটি পুজো এবং থিমের উদ্বোধন। এই প্রসঙ্গে এদিন কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের উপদেষ্টা কমিটির সদস্য তথা প্রাক্তন ক্লাব সম্পাদক স্বপন দেবনাথ জানান, প্রতিবছরই শহরের নজর কাড়া পুজো গুলির মধ্যে অন্যতম কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের পুজো। এবছর পূজোয় দর্শকদের নজর কাড়তে কাচের মায়াজাল থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে ।মন্ডপ এবং প্রতিমা নির্মাণে থাকছেন পশ্চিমবাংলার শিলিগুড়ির শিল্পীরা। তিনি আরো জানান, অন্যান্য বছরের মত এবারও দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।এদিন কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের খুঁটিপুজোর আয়োজনে এলাকার সকল অংশের নাগরিকদের উপস্থিতি ছিল লক্ষণীয়।

বিভাগ

সর্বশেষ খবর