প্রধানমন্ত্রীর নেশা মুক্ত সংকল্প অভিযান উপলক্ষে সখীচরণ স্কুলে আয়োজিত হলো অনুষ্ঠান, নেশা মুক্ত ভারত গড়ায় প্রতিজ্ঞাবদ্ধ হলো যুবসমাজ

Aug 02, 2026

প্রধানমন্ত্রীর নেশা মুক্ত সংকল্প অভিযান উপলক্ষে সখীচরণ স্কুলে আয়োজিত হলো অনুষ্ঠান, নেশা মুক্ত ভারত গড়ায় প্রতিজ্ঞাবদ্ধ হলো যুবসমাজ

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ     রবিবার থেকে সারাদেশ জুড়ে নেশামুক্ত সংকল্প অভিযান শুরু হয়েছে। এদিন দেশের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও যুবসমাজের প্রতি নেশা মুক্ত সংকল্প অভিযানে এগিয়ে আসার জন্য অনলাইনে আহ্বান জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই অনলাইন কর্মসূচি উপলক্ষে রবিবার আগরতলার সখীচরণ স্কুলে নেশা মুক্ত ভারত সংকল্প অভিযানের আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যরা ।উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল ,আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত, স্পোর্টস কাউন্সিলের সচিব সুকান্ত ঘোষ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত সকলেই নেশা মুক্ত ভারত এবং নেশা মুক্ত ত্রিপুরা গড়ার উদ্দেশ্যে প্রতিজ্ঞাবদ্ধ হন ।এই প্রসঙ্গে পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল জানান, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি ২০৪৭ সালের মধ্যে  বিকশিত ভারত নির্মাণের ডাক দিয়েছেন। একই লক্ষ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহার নেতৃত্বে চলছে নতুন ত্রিপুরা গড়ার পরিকল্পনা। কিন্তু এই কর্মযজ্ঞের গতিকে শ্লথ করে দিচ্ছে নেশার বাড় বাড়ন্ত। নেশার করাল থাবায় যুবসমাজ আধারের পথে হারিয়ে যাচ্ছে ।তিনি আরো জানান ,এই অবস্থায় প্রধানমন্ত্রী দেশজুড়ে নেশা মুক্ত সংকল্প অভিযানের আহ্বান জানিয়েছেন। এই আহ্বানে সারা দিয়ে আমরা এখানে সমবেত হয়েছি। তিনি আরো বলেন, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি প্রতিটি বাড়ি কে নেশা মুক্ত করবো ।এভাবে প্রতিটি সমাজ এবং জেলা নেশা মুক্ত হবে, দেশ নেশা মুক্ত হবে। এই কাজে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান পশ্চিম জেলার জেলা পরিষদের সভাধিপতি বিশ্বজিৎ শীল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব সুকান্ত ঘোষ। তিনি যুবসমাজকে  শিক্ষা খেলাধুলা এবং সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা গ্রহণের আহ্বান জানান।

বিভাগ

সর্বশেষ খবর