সুস্থ নাগরিকরাই স্বাস্থ্যকর সমাজ গড়ে তোলে : ডঃ মনসুখ মান্ডভিয়া

Aug 03, 2026

সুস্থ নাগরিকরাই স্বাস্থ্যকর সমাজ গড়ে তোলে : ডঃ মনসুখ মান্ডভিয়া

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ    সুস্থ নাগরিকরাই স্বাস্থ্যকর সমাজ গড়ে তোলে, জোর দিয়ে বললেন কেন্দ্রীয় মন্ত্রী ডঃ মনসুখ মান্ডভিয়া। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া রবিবার হরিয়ানার ফরিদাবাদে 'নেশা মুক্ত যুব' কর্মসূচিতে যোগ দেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "নেশা মুক্ত যুব ফর বিকশিত ভারত অভিযানটি আগামী ১০০ সপ্তাহ ধরে চলবে। এর লক্ষ্য হলো একটি সুস্থ সমাজ গঠনের মাধ্যমে একটি বিকশিত ভারত গড়ে তোলা; কারণ সুস্থ নাগরিকরাই স্বাস্থ্যকর সমাজ গঠন করেন এবং সুস্থ সমাজই একটি সমৃদ্ধ দেশ গড়ে তোলে। প্রধানমন্ত্রীর 'বিকশিত ভারত'-এর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে 'মাই ভারত'-এর স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন আধ্যাত্মিক সংগঠন এই অভিযানে শামিল হয়েছে। আমি নিশ্চিত, দেশকে মাদকমুক্ত করার ক্ষেত্রে এই অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।"

বিভাগ

সর্বশেষ খবর