নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ ধর্মনগর থানার পুলিশের তৎপরতায় চুরি যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার হলো একটি মোটরসাইকেল। ঘটনায় এক ব্যক্তিকে আটক করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, কামেশ্বর এলাকার বাসিন্দা বিশ্বজিত পাল, পিতা: বেনু পাল -এর TR05G5659 নম্বরের পালসার ১২৫ মোটর সাইকেলটি রবিবার ধর্মনগরের মনতলা ধর্মপুর এলাকা থেকে চুরি হয়ে যায়। সন্ধ্যায় তিনি ধর্মনগর থানায় মৌখিক অভিযোগ দায়ের করলে ধর্মনগর থানার অফিসার -ইন-চার্জ মিনা দেববর্মা-র নেতৃত্বে পুলিশ তদন্ত শুরু করে।তদন্তের ভিত্তিতে পুলিশ জেল রোড এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে এবং ঘটনায় জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করে। আটক ব্যক্তির নাম নিতু দাস (৩৫), পিতা নিহার দাস। তাঁর বাড়ি ঊনকোটি জেলার কৈলাশহর মহকুমার কাচরঘাট এলাকায়।এই ঘটনায় ধর্মনগর থানায় DMN PS Case No. 53/26 নথিভুক্ত হয়েছে। মামলাটি ধারা ৩০৩(২), ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর অধীনে রুজু করা হয়েছে। ওসি মিনা দেববর্মা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে প্রযোজ্য আইনি ধারায় ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এই চুরি কান্ডে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।