নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ সোমবার জাতীয় অঙ্গদান দিবস ।সারাদেশের সাথে রাজ্যেও গুরুত্ব সহকারে এই দিনটি পালন করা হচ্ছে ।এই উপলক্ষে সোমবার রাজধানীর প্রজ্ঞা ভবনে 'অঙ্গদান -জীবন সঞ্জীবনী অভিযান' শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে, এজিএমসির প্রিন্সিপাল ডাক্তার তপন মজুমদার, জিবি হাসপাতালের মেডিকেল সুপার ডাক্তার বিধান গোস্বামী ,আগরতলা প্রেস ক্লাবের সভাপতি প্রণব সরকার সহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে জানান ,রাজ্যে দেড় বছর আগে মনিপুরের সৃজা হাসপাতালের সাথে একটি চুক্তির মাধ্যমে কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া শুরু হয়েছে। এখন পর্যন্ত দেড় বছরে নয়টি সফল কিডনি প্রতিস্থাপন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ।তিনি আরো জানান, এর পাশাপাশি দেহের অন্যান্য অঙ্গ প্রতিস্হাপনের জন্য জিবি হাসপাতালে স্টেট অর্গান এন্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশন স্থাপন করা হয়েছে। উল্লেখ্য অঙ্গ প্রতিষ্ঠাপনের বিষয়টি নিয়ে 2025 সালে দিল্লির মোহন ফাউন্ডেশনের সাথে এজিএমসির একটি চুক্তি সম্পাদিত হয়। আগামী দিনে মোহন ফাউন্ডেশন জিবি তথা এজিএমসি তে অঙ্গ প্রতিস্থাপনের কাজ করবে।