মূল্যবৃদ্ধি, আর্থিক দুর্নীতি,নারী নির্যাতন,নেশার বাড়বাড়ন্ত নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে নামছে প্রদেশ কংগ্রেস

Aug 03, 2026

মূল্যবৃদ্ধি, আর্থিক দুর্নীতি,নারী নির্যাতন,নেশার বাড়বাড়ন্ত নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলনে নামছে প্রদেশ কংগ্রেস

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ  রাজ্যের জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আন্দোলনমুখি হচ্ছে প্রদেশ কংগ্রেস। আগামী ৫ আগস্ট থেকে সপ্তাহব্যাপী রাজ্য জুড়ে চলবে প্রদেশ কংগ্রেসের এই আন্দোলন। বিভিন্ন স্থানে হবে তিন ঘন্টার গণ ধরনা। এদিন সাংবাদিক সম্মেলন করে প্রদেশ কংগ্রেস প্রবক্তা প্রবীর চক্রবর্তী এই সংবাদ জানান ।তিনি জানান, রাজ্যে একের পর এক আর্থিক দুর্নীতি চলছে। একই সাথে চলছে নারীঘটিত অপরাধের ঘটনা এবং নেশা দ্রব্যের পাচার বাণিজ্য। অপরদিকে চলছে সরকারি জমি লুটতরাজ, খাদ্যলুট রেগার টাকা লুট। সর্বোপরি শিক্ষা এবং স্বাস্থ্যেও চলছে ব্যাপক দুর্নীতি। মাঝে মাঝে কয়েকটা ছোটখাটো গ্রেফতারের ঘটনার মধ্য দিয়ে কেন্দ্র এবং রাজ্য সরকার এই সমস্ত ঘটনার দায়ভার ঝেড়ে ফেলে দিতে চাইছে। সাংবাদিক সম্মেলনে কংগ্রেস প্রবক্তা বলেন ,বিশালগড়ে ৫০০ কানি সরকারি জমি জোৎ হয়ে গেছে। তিনি আরো অভিযোগ করে বলেন, রাজ্যে ক্রমাগত আইন-শৃঙ্খলার অবস্থার অবনতি হচ্ছে ।      এই ক্ষেত্রে জুলাই মাসের তথ্য তুলে ধরে তিনি জানান ,জুলাই মাসেই মৃত্যু হয়েছে ৮টি, ধর্ষণের ঘটনা ঘটেছে পাঁচটি, যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে তিনটি, ছিন্তাই এর ঘটনা ঘটেছে ৪৭ টি এবং দুটি অপহরণের ঘটনা ঘটেছে। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রির মূল্যবৃদ্ধি নিয়ে সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেন তিনি। তিনি জানান সংশ্লিষ্ট সমস্ত ক্ষেত্রে শ্বেতপত্র  প্রকাশের দাবি জানাচ্ছে প্রদেশ কংগ্রেস ।এই দাবির ভিত্তিতে আগামী পাঁচ আগস্ট থেকে সপ্তাহব্যাপী গোটা রাজ্যে তিন ঘন্টার ধরনা অবস্থান পালন করা হবে ।জেলা সদরগুলি দিয়ে শুরু হবে এই কর্মসূচি। পরবর্তী সময়ে মহকুমা সদর এবং জনবহুল স্থানে এই কর্মসূচি পালন করা হবে। কংগ্রেস প্রবক্তা জানান, দলের এই কর্মসূচি গুলি বাস্তবায়িত করতে  জেলা গুলিতে জোড় প্রস্তুতি শুরু করেছে জেলা কংগ্রেস কমিটি গুলি। চলছে মিছিল মিটিং এর মাধ্যমে প্রচার।

বিভাগ

সর্বশেষ খবর