Aug 03, 2026
নিউস ত্রিপুরা প্রতিনিধিঃ এজিএমসির ছাত্রী নিবাস এর ঘটনার উদ্বেগ প্রকাশ করল এসইউসিআই দল। এই ঘটনার তীব্র নিন্দাও জানিয়েছে এই রাজনৈতিক দলটি ।ঘটনায় জড়িত অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবিও জানানো হয়েছে। এই দাবির ভিত্তিতে সোমবার পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট দলের পক্ষ থেকে এক স্মারকলিপি প্রদান করা হয়। এদিন এস ইউ সি আই'র এক প্রতিনিধি দল এই স্মারকলিপি প্রদান করে । স্মারক লিপিতে এজিএমসি সহ রাজ্যের সবকটি স্কুল এবং কলেজের মহিলা ছাত্রী নিবাসে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। এদিন দলের পক্ষ থেকে জানানো হয়, অবিলম্বে এই দাবি মানা না হলে তারা পরবর্তী সময়ে আন্দোলন সংঘটিত করে তুলবে।
Copyright ©2026 | News Tripura