বাড়ির বিদ্যুৎ লাইন কেটে জোর করে স্মার্ট মিটার লাগানোর অভিযোগ নবগ্রামে:

Aug 11, 2026

বাড়ির বিদ্যুৎ লাইন কেটে জোর করে স্মার্ট মিটার লাগানোর অভিযোগ নবগ্রামে:

নিউস ত্রিপুরা প্রতিনিধিঃনবগ্রামে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে জোরপূর্বক স্মার্ট মিটার লাগানোর অভিযোগ উঠেছে। অভিযোগ, প্রথমে গ্রাহকের বাড়ির বিদ্যুৎ লাইন কেটে দেওয়া হয়। পরে দলবল নিয়ে গিয়ে স্মার্ট মিটার বসানো হয়।গ্রাহকের দাবি, পুরনো মিটারটি সঠিকভাবে কাজ করছিল। পুরনো মিটার থেকে স্মার্ট মিটারে সংযোগ দেওয়ার পর দুই মিটারের রিডিংয়ে বড় ধরনের পার্থক্য দেখা যায়। বিষয়টি বিদ্যুৎ দপ্তরের কর্মীদের জানালে পুরনো মিটারটিও নষ্ট করে দেওয়ার অভিযোগ ওঠে।এছাড়া স্মার্ট মিটার বসানোর সময় বৈদ্যুতিক শর্ট সার্কিটের জেরে ১২টি বাল্ব ও একটি সিলিং ফ্যান নষ্ট হয়েছে বলে অভিযোগ গ্রাহকের। আরও অভিযোগ, মিটার লাগানোর পর প্রায় দুই দিন পর্যন্ত সেটিতে সঠিকভাবে রিডিংও দেখা যায়নি।ঘটনাটি ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেডের দুর্জয়নগর সাব-স্টেশনের অন্তর্গত নবগ্রাম এলাকার। বিষয়টি নিয়ে বিদ্যুৎ দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন সংশ্লিষ্ট গ্রাহক। গোটা ঘটনায় বিদ্যুৎ দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বিভাগ